২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের বড় কুশীলব ছিলেন পাউলো দিবালা। সেই তিনি এবারের টুর্নামেন্টে খেলছেন না। তবে ২০২৬ বিশ্বকাপ চলাকালে তিনি এবার বড় সুখবরই পেলেন।
ফুটবল
নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, লা সেলেস্তের অন্তর্বর্তী প্রধান কোচ হয়েছেন দিয়েগো ফোরলান। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মার্সেলো বিয়েলসা পদত্যাগ করলে এই দায়িত্ব পান তিনি।
দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব বড় দলের বিপক্ষে খেলেছেন লিওনেল মেসি। তবে একটি দলের বিপক্ষে কখনোই মাঠে নামা হয়নি তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে।
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালের টিকিটের লড়াইয়ে এবার লিওনেল স্কালোনির শিষ্যদের প্রতিপক্ষ ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর থেকেই যুক্তরাজ্যজুড়ে বহুল প্রতীক্ষিত এই মহারণকে ঘিরে উত্তেজনা ও আলোচনার পারদ চড়তে শুরু করেছে।
আগামী মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগে উত্তাপ ছড়িয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, তার দল ‘কোনো কিছুকেই ভয় পায় না’। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গও টেনে আনেন তিনি। ইয়ামালের এমন আত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফ্রান্সের খেলোয়াড়রা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যে হওয়া রোমাঞ্চকর লড়াইয়ে আলাদা করে আলোচনায় এসেছে একটি মুহূর্ত। মাঠের কৌশলগত লড়াইয়ের বাইরে হঠাৎই নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির এক উত্তপ্ত বাগবিতণ্ডা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সবখানে।
অতিরিক্ত সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা পেল। হুলিয়ান আলভারেজের দর্শনীয় গোলে ২-১ এ এগিয়ে গেল তারা।
৬৭ মিনিটে গোল করে সুইজারল্যান্ড আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরায়। ৫ মিনিট পর তারা ১০ জনের দলে পরিণত হলো।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে দারুণ এক আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফিরিয়েছেন ড্যান এনদোয়ে।
লিওনেল মেসির দারুণ অ্যাসিস্টে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা একমাত্র গোলে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে হাফটাইম শেষে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ ২০২৬-এ যেন একের পর এক রেকর্ড ভেঙে গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক রেকর্ড।
তীব্র রোদে গা পোড়ার অবস্থা। এর মাঝেই কানসাস সিটি স্টেডিয়ামে আসছেন সমর্থকরা। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ হলেও তিন ঘণ্টা আগেই ভিড় শুরু হয়।
বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
শেষ ষোলোতে মিসরের দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আজ তাদের সামনে সুইজারল্যান্ড।
জুড বেলিংহামকে মাত্রই তুলে নিয়েছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বেলিংহাম গিয়ে বসলেন সাইড বেঞ্চে।
টিভি ক্যামেরা তার দিকে ঘুরাতেই মুষ্টিবদ্ধ হাতে উদযাপন করলেন ও তৃপ্তির হাসি হাসলেন। মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছিল কাজের কাজটা তিনি করে ফেলেছেন।
আন্দ্রেয়াস শেলদেরুপের বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল নরওয়ে। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড।