বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। সাফল্য-অর্জনে তারা পুরুষদের চেয়ে পিছিয়ে নেই। যদিও সম্মান-অর্থ কড়িতে অনেকাংশেই পিছিয়ে।
অন্যান্য
শুক্রবার ছুটির দিন ও শীতের বিকেলে ভালোই জমেছিল পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লড়াই। নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের পলিনা বুহরোভা ও আমেরিকান ইসিকা জয়সওয়ালের খেলা হয়েছে সেয়ানে-সেয়ানে।
ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ। ইউনেক্স সানরাইজ ব্যাংলাদেশ চ্যালেঞ্জে দুটি ব্রোঞ্জ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতে কোয়ার্টার ফাইনাল খেলায় রাহাতুন নাঈম
টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি লিগে রিকার্ভ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও কম্পাউন্ডে আর্মি আরচ্যারি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ভারতের গুকেশ ডোমারাজ্জু চাইনিজ দাবাড়ু ডি লিয়ানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এখন তিনিই সারা বিশ্বের মধ্যে সেরা দাবাড়ু। ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার ২০২১ সালে বাংলাদেশ বিমানে ও ২০২২ সালে বাংলাদেশ পুলিশের হয়ে প্রিমিয়ার দাবা লিগে খেলেছেন। বাংলাদেশে খেলে যাওয়া গুকেশ দুই বছরের ব্যবধানে এখন বিশ্ব চ্যাম্পিয়ন।
‘কাজের পাশাপাশি সুন্দর ও সুস্থ থাকতে চাই বিনোদন’ এই স্লোগানে চলতি বছরের সেপ্টেম্বরে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে শুরু হয়েছিল বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৪।
ওমানে মহিলা অনূর্ধ্ব-২১ নারী হকিতে বাংলাদেশ হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। চীন-ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর গতকাল থাইল্যান্ডের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর বাংলাদেশ হেরেছিল ১-২ গোলে। আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে।
ক্রিকেটে আজ ভারতের বেশ বাজে দিন ছিল। নারী, যুব ও সিনিয়র পুরুষ তিন ধরনের ক্রিকেটেই হেরেছে ভারত। রাতে ক্রিকেটের ব্যর্থতা খানিকটা মোচন হয়েছে হকিতে।
কয়েকদিন আগে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। যা বাংলাদেশ হকির ইতিহাসে সর্বোচ্চ অর্জন। এই জন্য যুব হকি দলকে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশের দুটি দল।
যুব হকির বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের গ্রুপ ‘বি’ শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পথটা সহজ করে ফেলল লাল সবুজের দল।
ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শুরুর পর বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে পাকিস্তানের বিপক্ষে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের।
যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশ শুভসূচনা করেছে। আজ (মঙ্গলবার) রাতে ওমানের মাস্কটে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
৪ অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে আন্তর্জাতিক মাস্টার হওয়া নিশ্চিত হয়েছিল মনন রেজা নীড়ের। ৩৮ দিন পর ১১ নভেম্বর ফিদে জোন কাউন্সিলের সভায় নীড়ের আন্তর্জাতিক মাস্টার টাইটেল পদক আনুষ্ঠানিকভাবে অনুমোদন হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ গত বৃহস্পতিবার রাতে নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করা হয়েছিল।
সাফ চ্যাম্পিয়ন সাবিনারা আজ একটি সম্মাননা পেয়েছেন। সাউথ-ইস্ট ব্যাংক তাদের কার্যালয়ে নারী খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কর্মকর্তাদের আর্থিক পুরস্কার প্রদান করেছে।