বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন।
- নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
- * * * *
- পাকিস্তানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- * * * *
- ২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইনস বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
- * * * *
- মুঠোফোন না পেয়ে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
- * * * *
- বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, কোন রুটে কত?
- * * * *
অবরোধ
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-পিকেটিং করে অবরোধ পালন করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতোলের সামনে ঢাকা-গাজীপুর রোডে। বিএনপির মহাসমাবেশে হামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে চলছে অবরোধ।
খাগড়াছড়িতে মামলা, হুলিয়া, নেতা-কর্মীদের বাড়ি তল্লাশী ও গ্রেফতার উপেক্ষা করে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন পালিত হচ্ছে।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গুরুত্বপূর্ণ ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় প্রতিটি গেটে অবরোধ সফল করতে বিভিন্ন লেখা সম্বলিত একটি করে পোস্টার ঝুলিয়ে দেয়া হয়।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১২ জায়গায় আগুন লাগানো হয়েছে। তার মধ্যে ৯টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়েছে।
অপকর্ম করার জন্য আবারও অবরোধ দিয়েছে বিএনপি। ২৮ অক্টোবর যারা সহিংসতা-অপকর্মের নেতৃত্ব দিয়েছে, তাদের গ্রেপ্তার করা কি দমনমূলক? তাদের কি বিচার হবে না? বিচার হতেই হবে, এটা দমন নয়।
নোয়াখালী প্রতিনিধি :বিএনপির ডাকা অবরোধে নোয়াখালীতে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া চালকদের হাতে খাবার প্যাকেট তুলে দেয় নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন
আগামীকাল দেশের মসজিদে মসজিদে দোয়া এবং ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি।