রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।
আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর নবাবপুর সুরিটোলায় টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে যোগ দিল বাংলাদেশ সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে যাচ্ছে ঢাকা ও এর আশপাশের ফায়ার সার্ভিসের সব ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট।
রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর কালশীতে ১২ তলা ভবনের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ঘটনায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত চারজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে । ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।