সংযুক্ত আরব আমিরাতে চলা কপ-২৮ জলবায়ু সম্মেলনে পরবর্তী আয়োজন এশিয়ার দেশে আজারবাইজানে অনুষ্ঠিত হবে। দুবাই সম্মেলন থেকে সোমবার (১১ ডিসেম্বর) নতুন আয়োজক দেশ নির্বাচন করা হয়।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
আজারবাইজান
আজারবাইজানের নাগর্নো-কারাবাখ অঞ্চলে জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৮ জনে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার চার সেনা নিহত হয়েছে। এমন সময় এই সংঘর্ষ হলো যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন এবং দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে কথা রয়েছে।
বাকুজুড়ে পাকিস্তানি পতাকা দু’টি দেশের মানুষের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ।
আর্মেনিয়া ও আজারবাইজান বৃহস্পতিবার তাদের উত্তেজনাপূর্ণ সীমান্ত বরাবর গোলাগুলির ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে। দেশ দুটির মধ্যে চলা তিন দশকের আঞ্চলিক বিরোধ সমাধানের লক্ষ্যে ইইউ’র উদ্যোগে আলোচনার কয়েকদিন আগে এ বন্দুকযুদ্ধ হলো।
ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় যেকোনো মুহূর্তে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বৈরিতা নতুন করে বেড়ে সেখানেও সঙ্ঘাতের সূচনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইসরাইল প্রায় ১০০ বিমানভর্তি অস্ত্র পাঠিয়েছে আজারবাইজানে। ২০১৬ থেকে ২০২১ সাল সময়কালে পাঠানো এসব অস্ত্রের মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর বিনিময়ে ইরানের ওপর গুপ্তচরবৃত্তির জন্য আজারবাইজানের ভূখণ্ডে একটি শ্রবণ চৌকি স্থাপনের জন্য ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদকে অনুমতি দিয়েছিল দেশটি।
আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্ত অঞ্চল নাগর্নো-কারাবাখ নামে পরিচিত। সেখানেই আছে পাহাড়ে ঘেরা লাচিন করিডোর। এই করিডোর আর্মেনিয়ার সাথে নাগর্নো কারাবাখের একমাত্র যোগসূত্র।
গ্রিন আজেরি জ্বালানি ইউরোপে পাঠাতে আজারবাইজানি, জর্জিয়ান, রোমানিয়ান ও হাঙ্গেরিয়ান নেতারা শনিবার কৃষ্ণসাগরের তলদেশে একটি আন্ডারওয়াটার ইলেকট্রিক ক্যাবেলে চুক্তিতে সই করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন যে আর্মেনিয়ার ওপর আজারবাইজান আক্রমণ করেছে এবং কাজটি 'অন্যায়' হয়েছে। আর্মেনিয়া সফরে গিয়ে প্রভাবশালী এই মার্কিন রাজনীতিবিদ এ মন্তব্যের পাশাপাশি রাশিয়ার সামরিক মিত্র দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।