আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আফগান
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তারা এ সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। বিদেশী সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুলের ক্রমাবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার অনিশ্চয়তার ব্যাপারে গভীর শংকা থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
স্কুল থেকে ফেরার পথে গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল প্রায় সাত-আট জন ছাত্রী-সহ মোট ৫৮ জনের দেহ। আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সন্ধার ঘটনা। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। তাঁদের মধ্যেও বেশির ভাগই ছাত্রী। আহতেরা কাবুলের হাসপাতালে চিকিৎসাধীন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (০৮ মে) এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। হতাহতদের অনেকেই স্কুলছাত্র। এলাকাটি শিয়া অধ্যুষিত বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশ এক শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ৯২ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। প্রাদেশিক রাজধানী পুলে আলমের আজ্র এলাকায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে। লগার প্রদেশের গভর্নর জানান, হতাহতদের মধ্যে বেশকিছু স্কুল শিক্ষার্থী রয়েছে।
আমেরিকার পাশাপাশি ব্রিটেনও আফগানিস্তান থেকে সেনাদেরকে দেশে ফেরত নেবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা ফেরত নেয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার পর ব্রিটিশ সরকার নিজেদের সেনা ফেরত নেয়ার কথা চিন্তা করছে।
আফগানিস্তানের তালেবান বলেছে, সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন।
আফগানিস্তানে মার্কিন সেনাদের দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাতের অবসান চান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেয়া হবে।
আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলে জানা গেছ। ৯/১১-এর ২০ তম বর্ষপূর্তির আগেই দেশটিতে থাকা সকল সেনাকে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের উচ্চপদস্থ বিভিন্ন অফিসাররা এ খবর জানিয়েছেন।
আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এদুর্ঘটনায় নয়জনের প্রাণহানি ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।