আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনো কোনো জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনো কোনো জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে। '
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
আফগান
নেটোর ঠিক করা আগামী সেপ্টেম্বরের শেষ সময়সীমার পরও যদি আফগানিস্তানে কোন বিদেশি সৈন্য রয়ে যায়, তবে তারা দখলদার বাহিনীতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে, বিবিসিকে বলেছে তালেবান।
আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তেহরান ও ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন।
মঙ্গলবার তীব্র লড়াইয়ের পর তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত ‘শির খান বন্দর’ দখল করে নেয় তালেবান। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, আফগান বাহিনীর সদস্যরা শির খান বন্দর সংলগ্ন নিরাপত্তা চৌকি ত্যাগ করেছে। অনেকে সীমান্ত পার হয়ে পালিয়ে গেছেন। খবরে এই ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ। তিনি আরও বলেছেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না।
কোনো ধরণের রাজনৈতিক সমাধান না দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছেড়ে গেলে গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে বলে বিশ্বকে সতর্ক করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২৫ জুন হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি এবং হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহকে আমন্ত্রণ জানাবেন
প্রথমার্ধে আফগানিস্তানের আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। যদিও গোল হজম করেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। ৮৩ মিনিট পর্যন্ত ছিল ১-০ ব্যবধানে পিছিয়ে। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত গোছানো ফুটবল খেলেছে। শেষভাগে এসে তো দেখার মতো বেশ কয়েকটি আক্রমণও করেছে। যার ফল এসেছে ৮৪ মিনিটের গোলে।