রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়।
আসন
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়েছে মোট ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এর মধ্যে কেবল আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও কল্যাণ পার্টি—এই তিন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আঁশ) রবিবার দুপুরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে এজেন্টদের হুমকি এবং কেন্দ্র থেকে বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। দুপুর ২টা পর্যন্ত জেলা সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে, লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দুপুর ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশিষ্টরা।
মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুরে শান্তিপূর্ণ পরিবেশে ৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে জেলার ৮৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। শীতের সকাল হওয়ায় ভোট গ্রহণের শুরুতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বেড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ চলছে।
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজর জেনারেল সালাহ উদ্দিন মিয়াজির (অবঃ) পক্ষে চলছে শেষ মুর্হুতের নির্বাচনী প্রচার-প্রচারনা।