কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনায় হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরো ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।
আহত ১
বরিশাল নগরীর সদর রোডে বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধা উপেক্ষা করে লিফলেট বিতরণ করার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি’র অন্তত ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র আহ্বায়কসহ ৫ জনকে আটক করে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে।
কিশোরদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে মনসুরাবাদ ও খাপুরা গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ফুলপুরে বাস উল্টে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে।
নির্বাচনকেন্দ্রিক বাগবিতণ্ডা ও আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদী চরাঞ্চল বারদী নুনেরটেক এলাকায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।