মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন অন্তত ১১ জন।
আহত ১
কুষ্টিয়ার কুমারখালীতে গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২জন।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবারের সাথে সালাদ না দেয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে উভয়পক্ষের সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস খাদে পড়ায় অন্তত দশ জন আহত হয়েছেন। আহতের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঝালকাঠিতে দুর্ঘটনা কবলিত জাহাজ সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণে আগুন নদীতে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত জাহাজে দায়িত্বে থাকা নয় পুলিশ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।