বিএনপির ডাকা বুধবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এসময় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আহত ১
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে যুগান্তর পত্রিকার পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের গ্রামের বাড়িতে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে।
বিরোধী দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বগুড়ায় বিক্ষোভ মিছিল চলাকালে জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
গাজীপুরে সড়ক অবরোধকালে সোমবার সকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ছয়জনকে।
বান্দরবানের লামায় বিয়ে বাড়িতে সামাজিক চাঁদা নিয়ে সংঘর্ষে বরসহ ১৭ জন আহত হয়েছেন।
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় জেলেদের হামলায় ওসিসহ নৌ পুলিশের অন্তত ১৫ সদস্য আহত হয়েছেন।
চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. মাসুদ নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৩ জন।
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া-কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজ) যাত্রীবাহী লেগুনার চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি পরগণা দিনারপুরে টিলা ধসে ৩টি ঘর ভেঙে গেছে। এ ঘটনায় তিন পরিবারের ১০জন আহত হয়েছেন।
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ নারীসহ ১২ জন আহত হয়েছেন।