অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন।
- ঢাকাগামী বাসের গোপন চেম্বার থেকে উদ্ধার ৯২ হাজার ইয়াবা
- * * * *
- ‘সুপার সাব’ মেরিনোর গোলে বেলজিয়ামের হৃদয় ভেঙে সেমিফাইনালে স্পেন
- * * * *
- বংশালে গুদামে বিস্ফোরণ, দেয়াল ভেঙে ব্যবসায়ী মৃত্যু
- * * * *
- গুলিস্তানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই
- * * * *
- কোর্তোয়ার চোটেই কি কপাল পুড়ল বেলজিয়ামের
- * * * *
ইসরায়েলি
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরের অন্যতম প্রধান প্রবেশদ্বার বাব আস-সিলসিলায় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার মুসল্লিদের ওপর এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর প্রকাশ্যে আসার পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়ে ৪ সেনাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত চারজনই সিরিয়ার সেনা বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও চারজন। এছাড়া গভীর রাতে চালানো এই হামলায় দামেস্কের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত এই হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিশরীয় পুলিশের ইউনিফর্ম পরা এক বন্দুকধারীর গুলিতে মিশর সীমান্তের কাছে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় পর্যটন বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইসরায়েলের একটি প্রতিনিধিদল ভিসার আবেদন করেছিল। কিন্তু রিয়াদ তা প্রত্যাখ্যান করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল বহুতল ভবন। এতে প্রাণ গেল ১৫ জনের।