ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি
ফিলিস্তিনের গাজায় হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে পাঁচ বন্দির মরদেহ পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ওই পাঁচ বন্দিই ইসরায়েলি নাগরিক।
ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে ড্রোন হামলা করা হয়েছে। এ হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৩ ডিসেম্বর) রিটাইম এজেন্সির বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি স্থলবাহিনীর ২৫ সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। সেই সঙ্গে এই সময়ে ৪১টি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত করারও দাবি করেছে যোদ্ধারা।
টানা আড়াই মাসেরও বেশি গাজা ও পশ্চিম তীরে নির্বিচার হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি হামলায় একদিনে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহতের খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে শত শত ফিলিস্তিনি।
ইসরায়েলি হামলায় আহত আল জাজিরার আরবির সাংবাদিক সামির আবুদাকা মারা গেছেন। ক্যামেরাম্যান হিসেবে কাজ করা সামি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে ধ্বংসস্তুপের নিচে আটকে ছিলেন।
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে একটি উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় স্থানীয় একটি মসজিদে ঢুকে মাইকে ইহুদিদের প্রার্থনা সংগীত গাইতে দেখা গেছে ইসরায়েলি এক সেনাকে। সেসময় মসজিদের ভেতরেও দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সেনা। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় দুই মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। টানা সাতদিনের যুদ্ধবিরতির পর উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ১৩৩ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটির ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)। ইউএনআরডব্লিউএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।