ইসরায়েল

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে ড্রোন হামলা করা হয়েছে। এ হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৩ ডিসেম্বর) রিটাইম এজেন্সির বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে।

হামাসের হামলায় ইসরায়েলের ১১ সেনা নিহত

হামাসের হামলায় ইসরায়েলের ১১ সেনা নিহত

গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় মেশিনগান দিয়ে লাড়াইয়ে ইসরায়েল স্পেশাল ফোর্সের অন্তত ১১ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

গাজায় ৭২ ঘণ্টায় ২৫ ইসরায়েলি সেনা নিহত, দাবি হামাসের

গাজায় ৭২ ঘণ্টায় ২৫ ইসরায়েলি সেনা নিহত, দাবি হামাসের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি স্থলবাহিনীর ২৫ সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে উপত্যকার শাসকগোষ্ঠী হামাস। সেই সঙ্গে এই সময়ে ৪১টি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত করারও দাবি করেছে যোদ্ধারা।

ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় একদিনে শতাধিক ফিলিস্তিনি নিহত

টানা আড়াই মাসেরও বেশি গাজা ও পশ্চিম তীরে নির্বিচার হত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরাইলি হামলায় একদিনে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহতের খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে শত শত ফিলিস্তিনি। 

ইসরায়েল যেভাবে শত শত ফিলিস্তিনিকে বিনা অপরাধে বন্দী করে রেখেছে

ইসরায়েল যেভাবে শত শত ফিলিস্তিনিকে বিনা অপরাধে বন্দী করে রেখেছে

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের একটি বাড়ি। এই বাড়িতে মায়ের পাশে বসে চোখ ডলে ঘুম তাড়ানোর চেষ্টা করছিল ইয়াজেন আলহাসনাত।

হামাস-ইসরায়েল যুদ্ধ: সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি বন্দি

হামাস-ইসরায়েল যুদ্ধ: সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলিদের মধ্যে দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

চলেই গেলেন ইসরায়েলি হামলায় আহত আল জাজিরার সাংবাদিক সামি

চলেই গেলেন ইসরায়েলি হামলায় আহত আল জাজিরার সাংবাদিক সামি

ইসরায়েলি হামলায় আহত আল জাজিরার আরবির সাংবাদিক সামির আবুদাকা মারা গেছেন। ক্যামেরাম্যান হিসেবে কাজ করা সামি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে ধ্বংসস্তুপের নিচে আটকে ছিলেন। 

মসজিদে ইহুদি প্রার্থনা সংগীত গাইলো ইসরায়েলি সেনারা

মসজিদে ইহুদি প্রার্থনা সংগীত গাইলো ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে একটি উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ সময় স্থানীয় একটি মসজিদে ঢুকে মাইকে ইহুদিদের প্রার্থনা সংগীত গাইতে দেখা গেছে ইসরায়েলি এক সেনাকে। সেসময় মসজিদের ভেতরেও দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সেনা। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সমর্থন থাকুক না থাকুক গাজা যুদ্ধ চলবে: ইসরায়েল

আন্তর্জাতিক সমর্থন থাকুক না থাকুক গাজা যুদ্ধ চলবে: ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও জয়ী না হওয়া পর্যন্ত তারা গাজা যুদ্ধ চালিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক বা না থাকুক গাজায় যুদ্ধ চলবে।