সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় ভয়ঙ্কর বিমান হামলা করেছে। এ বিমান হামলায় কমপক্ষে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
ইয়েমেন
ইরানের পরাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আদুল্লাহিয়ান বলেছেন, আলাপ-আলোচনার মধ্যদিয়ে যুদ্ধবিধবস্ত ইয়েমেনের ভবিষ্যত দেশটির জনগকেই ঠিক করতে হবে।
ইয়েমেনে ইনতিসার আল-হাম্মাদি নামে ২০ বছর বয়সী এক অভিনেত্রী ও মডেলকে ‘অশ্লীলতার’ দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিদ্রোহী কর্তৃপক্ষ।
দক্ষিণ ইয়েমেনের এডেন বিমান বন্দরে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। রোববার এডেনভিত্তিক দক্ষিণ ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে এই খবর জানান।
ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা সরকার উচ্ছেদের পর থেকে বিভিন্ন সংঘর্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ভয়েস অব আমেরিকা'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জাতিসঙ্ঘের খাদ্য বিষয়ক সংস্থার প্রধান জানিয়েছেন, ইয়েমেনের ১.৬ কোটির বেশি মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন। এ বছরের অক্টোবর মাসে যুদ্ধ বিধ্বস্ত এ দেশটির অসংখ্য মানুষের (কয়েক মিলিয়ন) খাদ্য সাহায্য বন্ধ হয়ে যাবে।
সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটিতে রোববার হাউছি হামলায় অন্তত ৩০ সৈন্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব আল-কুব্বাত জানিয়েছেন, দেশটিতে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি শিশু মারা যাচ্ছে। এছাড়া, দেশের মোট হাসপাতালের শতকরা ৫০ ভাগ অর্থাৎ অর্ধেক হাসপাতালে সেবা দেয়ার মতো ব্যবস্থা এখন আর নেই। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন ও অবরোধের কারণে দেশটিতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সৌদি জোটের আগ্রাসনের কারণে ইয়েমেনের মোট ৫২৭টি হাসপাতাল সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
ইয়েমেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের। জানা গেছে, দেশটির মারিব প্রশাসনিক বিভাগের ইয়েমন সিটির একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে