বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। যত দিন যাচ্ছে সামনে আসছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট।
করোনা টিক
রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
জার্মানির ভ্যাকসিন বিষয়ক নীতিনির্ধারকরা করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে।
জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৭৩ জনই করোনা টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম আজ ভার্চ্যুয়াল বুলেটিনে জানান, গত ডিসেম্বরে করোনায় মারা গিয়েছিলেন ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি।
করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের বয়সসীমা ৪০ বছেরে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীতে পরিবহন শ্রমিকদের করোনা টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সারাদেশেও শিগগিরই শুরু হবে পরিবহন শ্রমিকদের টিকা প্রদান।
ছুটির দিনে ঘোরাফেরা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণে দক্ষিন আমেরিকার জনবহুল দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের হার বেড়ে যেতে দেখা যাচ্ছে।
মানুষের হাতে এখন যে কভিড টিকাগুলো আছে, করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর সংক্রমণ ঠেকাতে সেগুলোর অধিকাংশই তেমন কোনো কাজে আসবে না বলে তথ্য আসছে সাম্প্রতিক গবেষণার প্রাথমিক ফলাফলে।
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ।
পূর্ব চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আরো ২৫ লাখ টিকা এসেছে দেশে। গত মঙ্গলবার রাতে শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।