ফাইজার/বায়োএনটেকের তৈরি কভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিনের বুস্টার ডোজ লক্ষণগত সংক্রমণের বিরুদ্ধে ৯৫.৬ শতাংশ কার্যকর। বৃহস্পতিবার এ টিকা প্রস্তুতকারকদের প্রকাশিত ট্রায়াল উপাত্ত থেকে এ তথ্য জানা যায়।
করোনা টিক
চীন থেকে করোনাভাইরাসের আরো ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান এসে পৌঁছায় ।
করোনা সংক্রমণ অনেকটায় নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ । তার মাঝে সারা দেশব্যপি চলছে করোনারভাইরাসের প্রতিরোধক হিসেবে টিকাদান কর্মসূচি। বিভিন্ন দেশ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আনছে বাংলাদেশ। সারা দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন।
ঢাকা মহানগর ছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
মানিকগঞ্জে দুটি সরকারি বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হবে।
করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।
ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা শনিবার (৯ অক্টোবর) ঢাকায় আসছে। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরো ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
আফ্রিকার দেশগুলোর অর্ধেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসংখ্যার মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে
হাসপাতালে গিয়েছিলেন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিতে। কিন্তু ওই ব্যক্তিকে দেয়া হলো জলাতঙ্কের টিকা। এ নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।