করোনা ভাইরাসের প্রকট কামতে সারাদেশে শনিবার (৭ আগস্ট) থেকে শুরু হয়েছে গণটিকা কর্মসূচি।
করোনা টিক
প্রায় দেড় বছর পর শুরু হতে যাচ্ছে বিদেশীদের ওমরাহ পালন। আগামীকাল ৯ আগস্ট হিজরি নববর্ষ (১ মুহাররম) থেকে করোনা টিকা নেওয়া সৌদির বাইরের দেশ থেকে এসে মুসল্লিরা ওমরাহ পালন শুরু করবেন। সৌদির বার্তা সংস্থা এএসপি এক বিবৃতিতে একথা জানিয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তিপ্রকাশ করে প্রমাণ করলেন যে, তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল (৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চল ভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষায় দরিদ্র দেশগুলোর যেসব লোক দুই ডোজ করে টিকা পেয়েছেন, তারা নিজেদের ভাগ্যবান ভাবতেই পারেন! কারণ বিপুল জনগোষ্ঠীর মধ্যে তাদের সংখ্যা একেবারেই নগণ্য। এ ধরনের দেশগুলোতে এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যাও খুবই কম। দরিদ্র বিশ্ব এভাবে যখন করোনা টিকার স্বাভাবিক দুই ডোজ পেতেই হিমশিম খাচ্ছে, তখন ধনী দেশগুলো বুস্টার হিসেবে তৃতীয় ডোজ দেয়ার পরিকল্পনা শুরু করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার(২আগস্ট) বলেছেন, চীন এখানে একটি স্থানীয় ফার্মাসিউটিক্যালের সাথে তাদের সিনোফার্ম কোভিড ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন করার জন্য খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে।
রাজধানীতে আবারো শুরু হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম । আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।
দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন।
ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকার দুটি ডোজ নেওয়ার পর দেহে তৈরি হওয়া সামগ্রিক অ্যান্টিবডির মাত্রা ছয় সপ্তাহের মধ্যেই কমা শুরু হতে পারে। আর ১০ সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশ কমে যেতে পারে।
সৌদি আবর মঙ্গলবার সতর্ক করে বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালোতালিকাভূক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে