করোন

ভারতে একদিনে ১৩২৯ জনের মৃত্যু

ভারতে একদিনে ১৩২৯ জনের মৃত্যু

আতঙ্কের নাম ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভারতের মহারাষ্ট্রের পর মধ্যপ্রদেশেও বাড়ছে করোনা ভাইরাসের অতি উন্নত এবং সর্বশেষ ভ্যারিয়েন্টের দাপট। যা কিনা করোনার তৃতীয় ধাক্কার কারণ হতে পারে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে করোনার নতুন এই প্রজাতির কবলে পড়েছেন আরও ৭ জন রোগী। মৃত্যু হয়েছে দু’জনের। মহারাষ্ট্রেও নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।

রাজশাহী মেডিক্যালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

বিশ্বে করোনায় ৩৯ লাখ ১৫ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় ৩৯ লাখ ১৫ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়েই চলছে। বিশ্বে এখন ভারতীয় ভ্যারিয়েন্ট ভংঙ্কার রূপ নিয়েছে। বাংলাদেশসহ প্রায় ৬০ টির বেশি দেশে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি করোনা টিকার আনুমোদন দেওয়া হলেও সংক্রমণ এবং মৃত্যু কোন ভাবেই থামানো যাচ্ছে না।

পশ্চিমবঙ্গে একদিনে মৃত ৪১, আক্রান্ত ১,৯২৩

পশ্চিমবঙ্গে একদিনে মৃত ৪১, আক্রান্ত ১,৯২৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জারি কড়া বিধিনিষেধ সংক্রমণকে অনেকটাই বাগে এনেছে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৯২৩ জন।  গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। 

নেপালে ২৪ ঘন্টায় মৃত্যু ২৪, আক্রান্ত ১৫৭৪

নেপালে ২৪ ঘন্টায় মৃত্যু ২৪, আক্রান্ত ১৫৭৪

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ২৯ হাজার ৪৩১ জন ছাড়াল। গতকাল নেপালে ১,৫১১ করোনায় আক্রান্ত হয়েছিল।

শাটডাউনের সুপারিশ বিবেচনায় নেয়া হবে: জনপ্রশান প্রতিমন্ত্রী

শাটডাউনের সুপারিশ বিবেচনায় নেয়া হবে: জনপ্রশান প্রতিমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। তবে এ বিষয়টি সক্রিয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

করোনায় একদিনে আরও ৮১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। 

যশোরে ৭ দিনের কঠোর লকডাউন শুরু, একদিনে ৫ জনের মৃত্যু

যশোরে ৭ দিনের কঠোর লকডাউন শুরু, একদিনে ৫ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি: বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে যশোরে লকডাউন। চলবে আগামী ৩০জুন রাত ১২পর্যন্ত। তবে লকডাউনে বিপাকে পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে  মারা গেছেন ৫ জন।

৪০ টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে

৪০ টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুকিতে

দেশে মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। দিন দিন করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতি দিকে যাচ্ছে। হু হু করে বাড়ছে নতুন রোগী শনাক্ত ও মৃত্যু। বুধবার (২৪ জুন) নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। দুই মাসের বেশি সময় পর এদিন রোগী শনাক্তের হারও ২০ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া গতকাল করোনায় মারা গেছেন ৮৫ জন।