সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন।
করোন
চার দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন।
করোনাভাইরাসের কারণে গত দেড় বছরেরও অধিক সময় বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগামী ৩০ জুন খোলার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ ও উপসর্গে ৯ জন মারা গেছেন।
দেশে করোনাভাইরাস সক্রমণের বিস্তার ঠেকাতে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
এম মাহফুজ আলম: খুলনা বিভাগ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে মৃত্যুর সারিতে ১৫/২০ জনের উপরে যোগ হচ্ছে। খুলনা বিভাগের প্রায় সব ক’টি জেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে অতি থেকে অতি খারাপের মাত্রা বেড়েই চলেছে। মৃত্যু আতংক বিরাজ করছে সর্বমহলে। স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। অধিকাংশ জেলায় লকডাউন চলছে।
যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনের আজ ২য় দিন চলছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন এবং ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পৃথক তিনটি হাসপাতালে মারা যান তাঁরা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছেন।