হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫০৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ১৮৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
করোন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতার হারও। দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসবে বলে আশাবাদী রাজ্যবাসী।
দেশে করোনায় একদিনে রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন শনাক্ত হয়েছেন। এর আগে চলতি বছরের ৭ই এপ্রিল ৭ হাজার ৬২৬ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
পাবনার ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক স্বত:কন্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন করোনার উপসর্গ নিয়ে চিকিৎাধীন অবস্থায় পাবনা আড়াইশ’ বেড জেনারেল হাসপাতাল কাম পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)।
যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের অলোক দত্তের প্রায় ২০ দিন আগে জ্বর আসে। সাথে দেখা দেয় সর্দি, কাশি ও গায়ে ব্যাথা। এ অবস্থাতেই তিনি রুপদিয়া ও মনিরামপুরে দু’টি হাট করেছিলেন। এর এক পর্যায়ে তার পেটে ব্যাথা দেখা দেয়। শুরু হয় শ্বাস কষ্ট। অসুস্থতার দশ দিন না যেতেই মারা যান অলোক। স্বজনরা বলছেন, অসুস্থ হলেও অলোক কোন চিকিৎসকের পরামর্শ নেননি। করাননি করোনার নমুনা পরীক্ষাও।
ভারতে দৈনিক সংক্রমণ সোমবার ফের ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশটির দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এর মধ্যে সাত জনের করোনা ছিলো, বাকী সাতজনের করোনা উপসর্গ ছিল।
দিন যত যাচ্ছে মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে মৃত্যুর মিছিল তত ভারী হচ্ছে। আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে টিকাকরণ চললেও থামানো যাচ্ছে না সংক্রমণ এবং মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৯৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ১৭৯ জন।
করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে গোটা বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউও আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ভারতে। তাই টিকাকরণে জোর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রাজ্যে জোর কদমে চলছে টিকা দেওয়ার কাজ।
করোনাভাইরাস যে ২০২০ সালেই নিজের রূপ প্রকাশ করেছে তা নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় ২০ হাজার বছর আগেও করোনা ভাইরাসের প্রকোপ দেখেছিল বিশ্ব। সেই সময়ও এই ভাইরাস মহামারি সৃষ্টি করেছিল। সারস-কোভ ভাইরাস প্রজাতির করোনাভাইরাস প্রায় কয়েক কোটি মানুষের জীবন কেড়েছিল।