যশোর প্রতিনিধি: যশোরে ভারত ফেরত ২ জনের মাঝে করোনার ভারতীয় ধরন পাওয়ায় আতংক ছড়িয়ে পড়েছে জনমনে
করোন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর ও একজন ৪০ বছর বয়সী মহিলার শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।
বাংলাদেশে টিকার মজুদ ফুরিয়ে আসায় এবং এখন পর্যন্ত নতুন টিকার চালান এসে না পৌঁছনোয় প্রথম ডোজ পাওয়া অনেক মানুষই চিন্তিত হয়ে পড়েছেন দ্বিতীয় ডোজ যথাসময়ে পাবেন কি না, কিংবা আদৌ পাবেন কি না।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে।
এতদিন করোনার রাশ টানতে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হত। এবার একটা ডোজেই করোনাকে কাবু করা যাবে, দাবি রাশিয়ার। করোনা টিকা স্পুটনিক ভি-র (Sputnik V) একটি ডোজই মারণ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হবে। এই একটি ডোজের টিকার ক্ষেত্রে ছাড়পত্র মিলেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ-এর থেকে।
করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানালেন তিনি।
পর পর তিন দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। এ নিয়ে মোট প্রাণ হারালেন ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জন।
করোনার বিস্তার রোধে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট এবং ট্রলারসহ যাত্রী পরিবহনের নৌযান। এদিকে দিনের বেলায় দুই রুটের ফেরী চলাচল বন্ধ করে দিল বিআইডব্লিউটিসি। ফলে পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরি ঘাটে হাজার হাজার মানুষ অবস্থান করছে। বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরম আকারা বেড়েছে।