খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে বা বড়দিন। পুরো বিশ্বেই দিনটি বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়ে থাকে।
কর্ম
তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে।
জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একতারা মার্কা লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ও বাংলাদেশ জনদল(বিজেপি) মহাসচিব সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসী।
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের উপর সহিংসতার ঘটনায় ১৫ জন নৌকার কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ভোটবর্জনে ২১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) শফিকুল ইসলামের নির্বাচনি প্রচারণায় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় কনটেইনারবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল-মামুন (৫২) নামের এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ যথাযথভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চার সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
সরকার পতনের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি আজ ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।