নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যুবককে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
- বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ প্রকাশিত হয়েছে
- * * * *
- হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
- * * * *
- বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- * * * *
- রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
- * * * *
- কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- * * * *
কারবারি আটক
বরিশালের মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মো. সালাম (২৬)।
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে আফছার (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লা থেকে গাঁজার চালান সরবরাহ করতে এসে দিনাজপুরে গাঁজাসহ আটক হয়েছে এক মাদক কারবারি। এ ঘটনায় ২ মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। আটক সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার মৃত নান্নু মিয়ার ছেলে।
নেত্রকোনা পূর্বধলায় অভিযান চালিয়ে ময়মনসিংহের র্যাব ১৪ এর একটি দল মাদকসহ দুই কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো- মাদক বিক্রেতা দুর্গাপুর থানার মেলাডহর গ্রামে মৃত আব্দুল জলিলের ছেলে মো. শাহজাহান কবির (৩৫) ও অটোচালক কলমাকান্দা উপজেলার বাগবের গ্রামের মৃত মাহাবুদ্দিনের ছেলে মো. ওমর ফারুক (৩৩)।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ সাঈদ হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দর থেকে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (২৭) ও মো. রবিউল হক (৪৩) নামে দুই কারবারিকে আটক করেছে র্যাব।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা জাহাজ থেকে চুরির সময় পিরোজপুরের কচা নদী থেকে জাহাজ ও ট্রলারসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বিকেলে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যেমে বিষয়টি জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।