যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ২৩ মামলার আসামি, আলোচিত ও বেপরোয়া কিশোর গ্যাং ‘নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন।
বান্দরবানে বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩৫) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশ ও মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে তিহার কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা, দেওয়া হচ্ছে না কাউকে ছাড়। গত সেপ্টেম্বর মাসজুড়ে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট অভিযান।
ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে
ভারতে মাইকে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।