যুক্তরাষ্ট্রে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের এক অভূতপূর্ব ও ব্যর্থ চেষ্টার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ফের কারাগারে ফিরে গেছেন কয়েদি ক্রিস্টা পাইক। গত ৩০ সেপ্টেম্বর ৫০ বছর বয়সী এই বন্দির দেহে পরপর দুবার পেন্টোবার্বিটাল নামের প্রাণঘাতী বিষাক্ত তরল প্রয়োগ করা হলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তিনি জ্ঞান ফিরে পান এবং কথা বলতে শুরু করেন।
কারাগারে
মেক্সিকোর সহিংসতাপ্রবণ সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে দাঙ্গায় নয়জন বন্দি ও এক দর্শনার্থী নিহত হয়েছেন।
কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে বোরহান উদ্দিন (৭৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাশিদা বেগম (৫১) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
ভোলার মনপুরায় এক ধান মাড়াই কলের ড্রাইভারকে হত্যাচেষ্টার অভিযোগে ২ আসামিকে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ।
বগুড়ার ধুনট উপজেলায় এক গৃহবধূকে (২০) শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
নওগাঁয় বিএনপি নেতা মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ওই উপজেলা নজিপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন