পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে মোট আসনের শতকরা ৫০ ভাগের বেশি ব্যবহার করা যাবে না। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও তুলে নেয়া হয়েছে। ১৯ আগস্টে থেকে চলবে সব গণপরিবহণ।
কেন্দ্র
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে দেশে ভ্যাকসিন ফাইন্ডার চালু করেছে ফেসবুক।
যশোর প্রতিনিধি:যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) আবারও বন্দীরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ বন্দিরা তিন ঘন্টা পর শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিবৃত হয়েছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামানের উপস্থিতিতে বন্দিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে অনলাইন ভিত্তিক রিমোট এক্সেস পোর্টাল উদ্বোধন করা হয়েছে।
চীনে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে ১৮ জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির হেনান প্রদেশে আগুন লাগে। এতে ১৮ জন মৃত্যু ও আরো ১৬ জন আহত হয়েছে।
যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্র্রের ডাইনিং-এ শিশু কয়েদিদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরহরিনা গ্রামের লাভলু মিয়ার ছেলে লিমন ইসলাম (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত একরাম শেখের ছেলে ইমারত শেখ (১৬), পিরোজপুর সদর উপজেলার মৌরিচাল গ্রামের সোহরাব শেখের ছেলে হোসেন শেখ (১৯)।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে তিন বছরের এক শিশু গুরুতর আহত ও বিদ্যুৎ কেন্দ্রের ৩টি, বেসরকারি ১টি ইউনিটসহ ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
যশোর প্রতিনিধি : যশোর মাদক নিরাময় কেন্দ্রে মাহফুজুর রহামান (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের বাঁশখালীতে একটি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টের শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়ছে, যাতে আসামী করা হয়েছে হাজার হাজার মানুষকে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের একটি বেসরকারি কোম্পানির বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক অসন্তোষের জের ধরে শ্রমিক-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে।