পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার বলেছেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) একটি নতুন ঘটনা এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত বলার মতো কিছু নেই।তিনি বলেন, একটি কমিটি রয়েছে যারা বিষয়টি খতিয়ে দেখবে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং। রোববার (২৮ মে) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে সান ওয়েইডং এ কথা বলেন।
চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েইডং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দিনের সরকারি সফরে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন।
দৃশ্যত চীনকে টেক্কা দিয়ে পাপুয়া নিউ গিনির সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব বিস্তারে চীনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি জাপানকে টপকে গাড়ি রপ্তানিতে শীর্ষ স্থান দখল করেছে চীন। গত তিন মাসে ১০ লাখ ৭ হাজার গাড়ি রপ্তানি করেছে চীন, যা ২০২২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৫৮ শতাংশ বেশি। অন্যদিকে একই সময়ে জাপান রপ্তানি করেছে ৯ লাখ ৫৪ হাজার ১৮৫টি গাড়ি, যা গত বছরের চেয়ে ৬ শতাংশ বেড়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী ২২ মে চীন সফরে যাচ্ছে। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে যাচ্ছে দলটি। চীন সফরের বিষয়টি উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।
প্রথমবারের মতো মধ্য এশিয়ার শীর্ষ সম্মেলনের আয়োজন করছে চীন। এতে রাশিয়ার আঙিনাখ্যাত স্তান রাষ্ট্রগুলোর নেতারা অংশগ্রহণ করার কথা রয়েছে।
চীনের মাছ ধরার একটি জাহাজ মধ্য ভারত মহাসাগরে ডুবে গেছে। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচ নাবিক নিখোঁজ রয়েছে।
কানাডা টরেন্টোভিত্তিক এক চীনা কূটনীতিককে বহিষ্কার করছে। চীনাবিরোধী কানাডার বিরোধী দলের এক আইনপ্রণেতাকে ভীতিপ্রদর্শনে জড়িত থাকার অভিযোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা’ এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।