বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
এবার চীনের ৩৭টি যুদ্ধবিমান মহড়া চালিয়েছে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার মধ্যে এসব যুদ্ধবিমান প্রবেশ করে বলে জানিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ নিয়ে চীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চীন এমন একটি গর্ত খুঁড়তে শুরু করেছে যার গভীরতা ১১ হাজার ১০০ মিটার ছাড়িয়ে যাবে। গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্বশাসিত এলাকায় বিশ্বের দ্বিতীয় বৃহৎ টিলা মরুভূমি তাকলামাকান নামে জায়গায় এই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়।
সিংগাপুরে নিরাপত্তার ওপর আন্তর্জাতিক এক সম্মেলনে রোববার চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু হুঁশিয়ার করেছেন চীন ও আমেরিকার মধ্যে যুদ্ধ হলে তা পুরো বিশ্বের জন্য “অসহনীয় এক বিপর্যয়” ডেকে আনবে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন করার যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে এই জোট গঠনের প্রস্তাব করা হয়েছে।
ভূমিধসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
চীনের মহাকাশ স্টেশন থেকে দেশটির তিন নভোচারি পৃথিবীতে নিরাপদে ফিরেছেন। ‘মিশন সম্পূর্ণ সফল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রোববার এ খবর জানিয়েছে।
চীনের আপত্তির মধ্যেই বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে।দুই দেশের সরকার জানায়, ২১ শতকের বাণিজ্যে মার্কিন-তাইওয়ানের উদ্যোগ শুল্ক, বিনিয়োগ এবং অন্যান্য নিয়মনীতির উন্নতির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রধানদের মধ্যে বৈঠক প্রত্যাখান করার বেইজিংয়ের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’, বিশেষ করে সাম্প্রতিক ‘উস্কানিমূলক’ চীনা আচরণের প্রেক্ষিতে।খবর এএফপি’র।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক চীন সফর করেছেন। গত তিন বছরের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে এটি তার প্রথম সফর। তিনি মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছান এবং সাংহাইতে অবস্থিত টেসলার বৃহত্তম কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছে বিবিসি।