জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুত রাখা ৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জব্দ
মুন্সীগঞ্জের সদরে একটি কারেন্ট জাল উৎপাদন কারখানা অভিযান চালিয়ে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ১০ হাজার রিল জব্দ করেছে মৎস্য বিভাগ। রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়া এলাকায় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব অভিযান চালায়।
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ট্রাকবোঝাই খোলা চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় আনা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
সিলেট সীমান্তের বিভিন্ন স্থান থেকে প্রায় পৌণে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। আজ শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্যের চালান জব্দ করে। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।
বান্দরবানে অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩০) নামে এক প্রাইভেট কার চালককে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার হয়েছে।
নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা। পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।