আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও।
ডাউন
করোনা ভা্ইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। আগামী ১ জুলাই থেকে চলবে সর্বাত্মক লকডাউন। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল এম মফিদুর রহমান।
দক্ষিণ আফ্রিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দু’সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা রোববার নতুন করে বিধি-নিষেধ আরোপের এ ঘোষণা দেন।
সাভার প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে সীমিত পরিসরে লকডাউন করা হয়েছে সারাদেশ। এসময় পণ্যবাহী যান ও রিক্সা চলাচলের অনুমতি থাকলেও বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী গণপরিবহন।
সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মার্কেট-শপিংমল। রাস্তায় চলছে কেবল রিকশা। পণ্যবাহী কিছু যানবাহনও চলতে দেখা যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় শপিংমলও বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ অবস্থায় সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হচ্ছে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে বৃহস্পতিবার থেকে। কঠোর এই লকডাউনেও সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। তবে আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংক লেনদেন হবে।
করোনাভাইরাস মহামারী বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন ঘোষণার আগে নতুন করে এলো তিন দিনের বিধিনিষেধ।
কঠোর লকডাউন সুন্দরভাবে পালন করতে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
হাজার হাজার লকডাউন বিরোধী বিক্ষোভকারী শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করেছে।