দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপে তাপমাত্রা কমে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ জেলায় কয়েকদিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
তাপ
হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ে হাড় কাঁপানো শীত পড়েছে। সারারাত কুয়াশায় ঢাকা ছিল। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
টানা দুইদিনের বৃষ্টির পর সারাদেশেই শীত অনুভূত হচ্ছে। ক্রমান্বয়ে তাপমাত্রা কমে এই শীত আরও বাড়বে। একইসঙ্গে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শীতের আগমনী বার্তা নিয়ে ভোর থেকেই নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।
শীত অনুভূত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে শীত আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমতে শুরু করেছে। সকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা থেমে গেছে।
সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কথা বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আরও ২ থেকে ৩ দিন হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় ক্রমান্বয়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকবে।