‘ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে’—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, সবার নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।
দায়িত্ব
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি।
বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে আরো এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম তারা মিয়া (৫০)।
তিনি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং নছিম উদ্দিনের ছেলে। এ নিয়ে দুর্গাপূজায় দায়িত্ব পালনকালে সাদুল্লাপুরে এক নারীসহ দুই আনসার সদস্যের মৃত্যু হলো।
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
খুলনা সিটি কর্পোরেশেনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ইমামগণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। আর তাই সমাজের প্রতি ইমামদের দায়িত্বও অনেক।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সদ্যভূমিষ্ঠ শিশু থেকে শুরু করে শয্যাশায়ী প্রবীণ নাগরিক-সবার সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,‘সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম সকলের সমান অধিকারের কথা সংবিধানে বলা হয়েছে। প্রতিটি নাগরিক যেন এই অধিকার ভোগ করতে পারেন, তার নিশ্চয়তা দেওয়া সরকারের দায়িত্ব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে একদিনের জন্য প্রতীকী দায়িত্ব পালন করেছেন উচ্চমাধ্যমিক পড়ুয়া শীতল।
বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।