কুষ্টিয়া প্রতিনিধি: নকল বিড়িতে সয়লাব কুষ্টিয়ার বাজার , লাগাম টানতে কাজ করছে শুল্ক বিভাগ ও প্রশাসন। নানাবিধ বৈষম্যের পাশাপাশি অবৈধ কারখানায় নকল বিড়ি উৎপাদনের কারণে নাকাল অবস্থায় কুষ্টিয়ার বিড়ি শিল্পে জড়িত সংশ্লিষ্ঠরা।
নকল
রংপুর জেলার গংগাচড়া উপজেলার ৫ নং লক্ষীটারী ইউনিয়নের মান্দ্রাইন পূর্বপাড়া গ্রামের আজগর আলীর বাড়ি ৩০ লক্ষ নকল ব্যান্ডরোল ও ব্যান্ডরোল বিহীন বিড়ি জব্দ করেছে রংপুর কস্টামস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
ময়মনসিংহের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত মোহিনী বিড়ি ও জনতা বিড়ি জব্দ করেছে গফরগাঁও থানা পুলিশ। মঙ্গলবার অভিযানে জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিরাজগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত মধু বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক অভিযানে তিন লক্ষাধিক নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার ফুলবাড়ীয়া থানা পুলিশ ও এবং টাঙ্গাইল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।
মাগুরা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে র্যাব-৬। শনিবার রাতে এ অভিযান চালান র্যাব।
বরিশালের বাকেরগঞ্জে সরকারের অনুমোদনহীন তামাকজাত পণ্য বহন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক।
বিড়ি শিল্প রক্ষায় নকল বিড়ি ও নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বেলা ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি জব্দ করা হয়েছে। রবিবার এ অভিযান পরিচালনা করেন গফরগাঁও থানা পুলিশ।
সাতক্ষীরার তিনটি উপজেলায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা। বৃহস্পতিবার রাতে নকল ব্যান্ড রোলযুক্ত এসব বিড়ি জব্দ করা হয় দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জ উপজেলার উজিরপুর ও সদর উপজেলার তুজুলপুর এলাকা থেকে। এ সময় আটক করা হয় তিন জনকে।