নদী

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমলেও কমেনি দুর্ভোগ

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমলেও কমেনি দুর্ভোগ

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে তিস্তা নদীর পানি কমে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি বাড়লেও এখনও তা বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পানগুছি নদীর ভাঙন বেড়েই চলছে, ঝুঁকিতে ২০০০ পরিবার

পানগুছি নদীর ভাঙন বেড়েই চলছে, ঝুঁকিতে ২০০০ পরিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন দিনদিন বেড়ে চলছে। নদীর দুই পাড়ে পৌরসভা বিস্তৃত থাকায় পৌরসভার ৬টি ওয়ার্ডের কমপক্ষে ২০০০ পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। এর মধ্যে ১ নং ওয়ার্ডের ফেরিঘাট সংলগ্ন বারইখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা প্রায় ৬০০। জোয়ারের সময় এসব পরিবারের সদস্যরা রান্না, খাওয়া ভুলে যুদ্ধ করেন পানির সাথে।

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নদীপাড়ে আতঙ্ক

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নদীপাড়ে আতঙ্ক

উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তা নদীর পানি। তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে জেলার পাঁচ উপজেলার নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে আছেন। আবারো বন্যার আশঙ্কা করছেন তারা।

কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রামে দুইদিন ধরে ফের বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদ-নদী তীরবর্তী মানুষ বিশেষ করে আমন খেতের কৃষকরা আতঙ্কে পড়েছেন। ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

পাহাড় থেকে ছিটকে নদীতে বাস: ৮ জনের মৃত্যু

পাহাড় থেকে ছিটকে নদীতে বাস: ৮ জনের মৃত্যু

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পড়েছে নদীতে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছন অন্তত ১৫ জন।

বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে সবক'টি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।