বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজননের জন্য টানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা সাঁতার কাটতে দেখলো তিনটি বাঘকে।
নদী
টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাইসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জেলার টাঙ্গাইল সদর, ভূঞাপুর ও কালিহাতী উপজেলার ২০ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বরিশালের গৌরনদীতে এক বিধবা নারী (৩৫) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে আরিফ দেওয়ান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশে ইলিশের জন্য চাঁদপুর কিংবা দক্ষিণের কিছু জেলা সবসময় আলোচনায় আসলেও এবার ঢাকার কাছে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ফেনী নদীতে প্রচুর ইলিশ পাচ্ছেন জেলেরা এবং এসব ইলিশ আকারেও তুলনামূলক অনেক বড়।
বরিশালে নদ-নদীর পানি আগের দিনের চেয়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার বরিশাল বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করায় ঘরবাড়ি ও ফসলহানির আশঙ্কায় দিনযাপন করছেন বাসিন্দারা।
বরিশালে নদ-নদীর পানি আবারও বেড়েছে। বুধবার বরিশাল বিভাগের ৩ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিম তানহার মৃতদেহ বরিশালের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে যমুনা অভ্যন্তরে চরাঞ্চল। ইতোমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে বসতবাড়ি।বুধবার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।