বড় কোনো সহিংসতা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোটের আগের দিন থেকে গতকাল রবিবার পর্যন্ত দেশের ২০টি জেলার ২৫ স্থানে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে।
নির্বাচনী সহিংসতা
বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। এতে ১৯১ জনের নাম উল্লেখ করে এবং একহাজার চারশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন।
চলতি বছরের জুন মাসে নির্বাচনকে ঘিরে ৪৭টি সহিংস ঘটনা ঘটেছে। যে সব ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৪৯৪ জন মানুষ। এদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) মোস্তফা গোলাম কবির এবং এনামুল হোসেন (দোয়াত কলম) প্রার্থীর সমর্থকদের মধ্য শুক্রবার রাতে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলা নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হাতে জখম হয়েছেন শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ।বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে গোপিকান্তপুর গ্রামে এই সহিংসতার ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের চাচা আবদুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বগুড়া সারিয়াকান্দিতে স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। স্বাধীন উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আনোয়ার হোসেন কনকের ছেলে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।