ফেনীতে রেস্তোরাঁয় প্রকাশ্যে ছাত্রলীগ ও যুবলীগের দুইজনসহ তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতকৃতরা হলেন- এজহার নামীয় আসামী মো. সাব্বির ও সৈকত। এসময় সন্ধেহভাজন মো. নোমান নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
নেতা
কানাডায় বসবাসকারী শিখদের অন্যতম নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার বদলা নিতে ওয়ানডে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রনিবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।
নাশকতার পরিকল্পনার অভিযোগে শেরপুরে বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮ দিকে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার কাকিলাকুড়া মিশু মডেল একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিল।
নাটোরে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে (৩৫) কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা রেজিস্ট্রার অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবলীগ নেতা রনি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় অভি রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে।
রাজধানীর শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে দলটির পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে।
নোয়াখালীর চাটখিলে মো. রনি পলোয়ান (৩২) নামে এক যুবলীগ নেতাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বক্তৃতা করার সময় এই মন্তব্য করেন।
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।