এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
পাশ
৩০ আগস্ট পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে, যা জনজীবনে সৃষ্টি করেছে দুর্ভোগ।
পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। সেখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়ে আছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেক জায়গায় পানিবাহিত রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট মোতায়েন জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব-১)।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের ফলাফল ২০২২ সালের চেয়ে কিছুটা ভালো।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নে মসজিদের পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূর মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যার পর মাটিচাপা দিয়েছেন। গতকাল সোমবার (১৭ জুলাই) রাত একটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।