পুলিশে

ময়মনসিংহে বাজারে বাজারে নকল বিড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান

ময়মনসিংহে বাজারে বাজারে নকল বিড়ির বিরুদ্ধে পুলিশের অভিযান

ময়মনসিংহের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত মোহিনী বিড়ি ও জনতা বিড়ি জব্দ করেছে গফরগাঁও থানা পুলিশ। মঙ্গলবার অভিযানে জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।

পাবনায় মেলায় জুয়া খেলায় পুলিশের ধাওয়া

পাবনায় মেলায় জুয়া খেলায় পুলিশের ধাওয়া

পাবনা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উলক্ষে পাবনা সদর উপজেলার দুবলিয়া  মেলাকে কেন্দ্র করে চলছে জুয়ার আসর। জুয়াকে কেন্দ্র কর্রে জুয়াড়িদের মধ্যে মারামারির ঘটনাও ঘটেছে। মাঝে মধ্যেই চলছে পুলিশের ধাওয়া। পুলিশ ধাওয়া দিলেও রহস্যজনক ভূমিকায় মেলার আয়োজক কমিটি।

মাশা আমিনির মৃত্যুর পর ইরানে নৈতিকতা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাশা আমিনির মৃত্যুর পর ইরানে নৈতিকতা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের নৈতিকতা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর হেফাজতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন ইরানের নারীরা।

নারায়ণগঞ্জে বিএনপির ৮৭১ জনকে আসামি করে পুলিশের মামলা

নারায়ণগঞ্জে বিএনপির ৮৭১ জনকে আসামি করে পুলিশের মামলা

নারায়ণগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরো একটি মামলা করেছে । মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষ, আহত ২০

কুমিল্লার নাঙ্গলকোটে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

বাঁশখালীতে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

বাঁশখালীতে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি’র মহিলা দলের দুই নেত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ও আজ শনিবার সকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশের সদস্য নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশের সদস্য নিহত

রাজধানীর মহাখালীতে বিকাশ পরিবহনের বাসের ধাক্কায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক মো. সুজনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে শিশু নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে আশা (২) নামের এক শিশু নিহত হয়েছে।

করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা, হতাহত ১২

করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা, হতাহত ১২

পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। সোমবার রাতে এমএ জিন্নাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।

আল জাজিরার নিহত সাংবাদিকের শেষকৃত্যের সময় ইসরাইলি পুলিশের লাঠিপেটা

আল জাজিরার নিহত সাংবাদিকের শেষকৃত্যের সময় ইসরাইলি পুলিশের লাঠিপেটা

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের শবযাত্রায় অংশ নেয়া মানুষজনের ওপর লাঠিপেটা করেছে ইসরাইলি পুলিশ।