বরিশাল সদর ও গৌরনদীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এই দুই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
- টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেফতার ২
- * * * *
- সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই চেতনা’ মেলার উদ্বোধন
- * * * *
- আকস্মিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম চলমান
- * * * *
- আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
- * * * *
- ‘সরকার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে, থাকবে’
- * * * *
পৃথক ঘটনা
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুটি পৃথক ঘটনায় নুরুল আবছার (৬৫) নামে এক বৃদ্ধ ও মঈনুদ্দিন আহমদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজন ও শাহজাদপুরে চর পোরজনা এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
নাটোরের সিংড়ায় আগুনে ১২টি সোনার দোকান পুড়ে গেছে। এছাড়া দিনাজপুরে একটি ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটে।
জয়পুরহাটে পৃথক ঘটনায় জনি হোসেন (১৭) ও সেলিম হোসেন (৩৮) নামের দু’জনের মৃত্যু হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় পৃথক ঘটনায় দুইজন মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন গলায় ফাঁস নিয়েছেন এবং অপরজন বিদ্যুতায়িত হয়ে অন্যজন মারা গেছেন।
রাজধানীর বংশালে সিয়াম ও খিলগাঁওয়ে মহসিন নামে গলায় ফাঁস লাগিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। বিষয় দু’টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে। তারা হলেন উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে আব্দুল্লাহ ও ৪ নম্বর এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেন।
গাজীপুরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বাসহ দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তাদের লাশ সিটি করপোরেশনের সদর থানাধীন পশ্চিম বাউপাড়া ও উত্তর সালনা এলাকা থেকে উদ্ধার করা হয়।