রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জার্তীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আবুল হোসেনের বাড়িতে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে রিটার্নিং অফিসার কতৃক নৌকার প্রার্থীর বৈধতার বিরুদ্ধে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিলের প্রেক্ষিতে শুনাতি ঋণখেলাপীর অভিযোগে নৌকার প্রার্থিতা বাতিল হয়ে হয়ে যায়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তিন আওয়ামী লীগ নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ে গড়মিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ও বাতিল চেয়ে পাঁচ দিনে আপিল করেছেন ৫৬১ জন প্রার্থী। আপিল গ্রহণ শেষে শুনানি শুরু হয়েছে।
আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।
কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিট ফেরত দিয়েছেন হাইকোর্ট।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্রের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সই থাকার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।