নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিলো ফ্রান্স। দেশটির পার্লামেন্টের উভয়পক্ষের আইনপ্রণেতারা এই পদক্ষেপকে বৈধতা দিতে ভোট দিয়েছেন। এর পক্ষে ভোট পড়েছে ৭৮০, বিপক্ষে পড়েছে ৭২টি যা এই পদক্ষেপকে সাংবিধানিক স্বীকৃতি দিতে যথেষ্ট।
ফ্রান্স
তথাকথিত ‘চিরকালের রাসায়নিক’ হিসেবে খ্যাত পিএফএএস যৌগ উৎপাদনের নিন্দা জানাতে একটি ফরাসি রাসায়নিক সাইটে পরিবেশবাদী কর্মীরা প্রবেশ করায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ফ্রান্সের বিভিন্ন অংশে গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত রয়েছে। কৃষকরা সোমবারও ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই। আজ সকালে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।
গত ১৯ ডিসেম্বর ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া নতুন অভিবাসন আইনের বিষয়ে আগামী ২৫ জানুয়ারি রায় দেবে দেশটির সাংবিধানিক কাউন্সিল।
ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। ইমানুয়েল ম্যাক্রো নতুন সরকারের সঙ্গে তার প্রেসিডেন্সি সঞ্জীবিত করার লক্ষ্য নিয়েছেন। এর অংশ হিসেবেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষিত হলো। খবর বিবিসির।
পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। দায়িত্ব নেওয়ার দুই বছরের কম সময় আগে পদ ছাড়লেন তিনি।
আলজেরিয়া থেকে প্যারিসে আসা একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
তিন শতাধিক ভারতীয় যাত্রীসহ একটি প্লেন আটকে দিয়েছে ফ্রান্স। যান্ত্রিক ত্রুটির কথা বলে নিকারাগুয়াগামী প্লেনটি হঠাৎ ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে। এরপর মানব পাচারের অভিযোগে সেটিকে আটকে দেয় ফরাসি প্রশাসন।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে সব ফরাসি সেনাদল প্রত্যাহার করেছে ফ্রান্স। এর মাধ্যমে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ফ্রান্সের এক দশকের বেশি সময়ের অভিযান শেষ হলো।