নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) বিকেলে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রনি জয়পুরহাটের কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে।
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের। শুক্রবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। মৃত সেলিম মিয়া ওই গ্রামের হাজী সুন্দর আলীর পুত্র।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে ইমন নামে ১২ বছরের এক শিশু মারা গেছে। আজ দুপুরে শুক্রবার উপজেলার ভূনবীর চৌমোহনায় একটি রাইস মিলে সে বজ্রপাতে মারা যায়
ময়মনসিংহের ধোবাউড়ায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা পড়ুয়া দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ঘোঁষগাও ইউনিয়নের পূর্ব জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল গাফ্ফার (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অপূর্ব মণ্ডল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জান্নাত বেগম (৪৫) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।
বজ্রপাতে দিনাজপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃতরা হলেন- নুর আলম (২১)। তিনি চিরিরবন্দর উপজেলার খোচনা নয়াপাড়া গ্রামের জমীর আলী ছেলে। অপরজন কুদ্দুস (২২)। তিনি পার্বতীপুর উপজেলার হয়বৎপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
ঝড়ো-বৃষ্টির মাঝে নিজ বাড়ির উঠোনে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।