সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব-কৈখালী গ্রামে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
- টানা চারবার কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি খলিল
- * * * *
- ‘সংস্কৃতিচর্চা ছাড়া কোনো সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে না’
- * * * *
- দেবীগঞ্জে সেচ প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবে ৫০ হাজার মানুষ: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
- বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
- * * * *
- হাম উপসর্গে পাঁচজনের প্রাণহানি, নতুন রোগী ১ হাজার ৪১৯
- * * * *
বজ্রপাতে
ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ধানের জমিতে বীজ রোপণ করার সময় এ ঘটনা ঘটে।
নড়াইলে বজ্রপাতে মোসলেম মোল্যা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে নিহত হয়েছে নিহাজ উদ্দিন (১৪) নামে এক মাদরাসা ছাত্র। শনিবার (১২ আগস্ট) সকালে হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
পিরোজপুররে ইন্দুরকানীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রিপন বেপারী (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের টেপসাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ জন মাদরাসার শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।
বগুড়ার দুপচাচিয়া উপজেলায় জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।