বগুড়ার দুপচাচিয়া উপজেলায় জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বজ্রপাত
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মাবুদ হক (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাবুদ হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর বোয়ালি পাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে জমিতে কৃষি কাজ করার সময় দুই কৃষকসহ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।
রাজবাড়ী জেলার পাংশায় পৃথক বজ্রপাতের ঘটনায় আট নারী আহত হয়েছেন। তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামালপুরে পৃথক বজ্রপাতে মোফাজ্জল শেখ (৪৫) ও আব্দুল খালেক (৩৭) নামের ২ জনের মৃত্যু হয়েছে।
জামালপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক গার্মেন্টকর্মী ও গরু চরাতে গিয়ে দুই গরুসহ এক কৃষকের মৃত্যু হয়। রবিবার বিকেলে পৌর এলাকার বানিয়াবাজার ও হটচন্দ্রায় পৃথক বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
বাগেরহাটের মোরেলগঞ্জে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার বেলা ১টার দিকে হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে। তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে জহুর আলী (৫০) ও ছলিম উদ্দিন (৩৭) নামের দুইজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো: নাঈম মিয়া (২২) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।