ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে নতুন ধরনের মাদক এলএসডি’র কথা বলছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) সেবন করেছিলেন এই ছাত্র, আর তারপরই বিভ্রম ঘটায় নিজেই নিজেকে হত্যা করেন তিনি।
বিদ্য়া
ইবি প্রতিনিধি: আগামী এক জুন হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করাসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, ভিসি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। দাবি অনাদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া আজ (২৭ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
ইবি প্রতিনিধি: ইয়াবাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে আটক করেছে র্যাব। আটক ওই কর্মচারীর নাম বকুল জোয়ার্দার। তিনি ক্যাম্পাস সংলগ্ন শেখাপাড়া এলাকার তক্কেল জোয়ার্দারের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সহায়ক কর্মচারী।
প্রফেসর ড.আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী:- ডঃ মুহাম্মদ শফিকুল্লাহ তিনি ১৯৪৭ সালে ১ মার্চ নোয়াখালী জেলার চাটখিল থানার আবু তুরাব নগর গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনি পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৌলভী মোবারক উল্লাহ। মাতা শাফিয়া খাতুন।
ইবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। সেই সাথে সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
নোবিপ্রবি প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে "রক্তাক্ত বিপ্লব" শিরোনামে 'মুজিববর্ষ জাতীয় বিতর্ক উৎসব ২০২১’ আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস)। তিন দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা উৎসবটি ২০ মে (আগামীকাল) শুরু হয়ে ২২ মে সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে সম্পন্ন হবে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রয়াত সাংসদ আব্দুল মতিন খসরুর শূন্য আসনে আগামী ১২ জুলাইয়ের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। ইতোমধ্যে আসনটিতে নৌকার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তত তিন ডজন নেতা।
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কারণে দেশের প্রাথমিক ও কিন্ডার গার্টেনের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। রবিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
রুদ্র ইকবাল:- বউ আর ইসলাম মিয়া ভাত চারটে খাইয়া সেহেরি করল। মাইয়্যা টাও উঠতে চাইছে, শ্যাষ রমজান। বউ'য়ে ডাকে নাই। শাক দিইয়া মাইয়া ভাত খাইয়্যা সারাদিন রোজা রাখব ক্যামনে! এই চিন্তা মা-বাপ দুজনের ছিল। মাইয়্যার ইচ্ছা ছিল- তিনটা রোজা রাখব- একটা পয়লা রোজা, পরেরটা শবে কদরের রোজা এবং শ্যাষ রোজা টা। ২ টা রাখলে ও শ্যাষ রোজা টা রাখা হয়নি।