বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেক্সিকোকে সমর্থন দিচ্ছে ইরান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেক্সিকোকে সমর্থন দিচ্ছে ইরান

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। তবে টুর্নামেন্ট শেষ করে বিদায়বেলায় মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। তাদেরকে দ্বিতীয় দল হিসেবেও ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে বিশ্বকাপের আয়োজন ও প্রতিযোগিতার সমতা নিয়ে পরোক্ষভাবে প্রশ্নও তুলেছে ইরানের ফুটবল দল। 

সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

সেঞ্চুরির দ্বারপ্রান্তে স্কালোনি

২০১৮ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পান তৎকালীন সহকারী কোচ লিওনেল স্কালোনি। শুরুতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে নিজের দক্ষতা প্রমাণ করে স্থায়ীভাবে দলের নেতৃত্ব গ্রহণ করেন তিনি।

ব্রাজিলের কাছে কখনও হারেনি নরওয়ে

ব্রাজিলের কাছে কখনও হারেনি নরওয়ে

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে তারা পেয়েছে কঠিন এক প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। 

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

ম্যাচের ফল প্রত্যাশিতই। কিন্তু গোলসংখ্যা আসলে ফ্রান্সের দাপটকে পুরোপুরি তুলে ধরতে পারছে না।

খেলা দেখে থাকলে যে কেউ বলবেন, সুইডেনের কপাল ভালো যে আরো দুই-চারটি গোল খায়নি!

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় এখন সারা বিশ্ব মাতোয়ারা। প্রিয় দলের খেলা দেখার জন্য অনেকেই টিভির পাশাপাশি স্মার্টফোনকে বেছে নিচ্ছেন। হাতের মুঠোয় থাকা মোবাইলে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করা এখন অনেক বেশি সহজ। 

আনচেলত্তির যে কৌশলে জাপানি ফাঁদ থেকে রক্ষা পেল ব্রাজিল

আনচেলত্তির যে কৌশলে জাপানি ফাঁদ থেকে রক্ষা পেল ব্রাজিল

বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। তবে জয়টা মোটেও সহজ ছিল না। হিউস্টনের ম্যাচে প্রথমার্ধে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছিল হাজিমে মরিয়াসুর দল, আর বিরতির সময় এগিয়ে ছিল জাপানই। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির সাহসী কৌশলগত পরিবর্তনেই বদলে যায় ম্যাচের চিত্র।

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছে প্যারাগুয়ে। অতিরিক্ত সময় শেষেও খেলা ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। আর সেখানেই বাজিমাত করে প্যারাগুয়ে।

দুই যুগ পর বিরল প্রত্যাবর্তনের গল্প লিখে দেখাল ব্রাজিল

দুই যুগ পর বিরল প্রত্যাবর্তনের গল্প লিখে দেখাল ব্রাজিল

জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ব্রাজিলের সামনে ভেসে উঠেছিল অতীতের হতাশার স্মৃতি। কারণ, গত ২৪ বছরে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।