পরিবারের পরিচয় ছাড়াই সরকারের সমাজসেবা অধিদপ্তরের ‘ছোটমণি নিবাসে’ বড় হয়েছেন মর্জিনা আক্তার (২৩), মুক্তা আক্তার (২০) ও তানিয়া আক্তার (২০)।
বিয়ে
বাংলা রোমান্টিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ছেলেকে বিয়ে করিয়েছেন। সোমবার রাতে রাজধানী অফিসার্স ক্লাবে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের প্রলোভনে চাতালের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্ত শরিফ উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে কিডনি বিক্রির টাকা নেওয়ার পর স্বামীকে গোপনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী বিষপান করে মারা গেছেন।
আশিক ও তানজিলা আক্তার।দুজনের পরিচয়ের একপর্যায়ে প্রেমে জড়িয়ে পড়েন। তারপর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন।
এবার বধূবেশে কুমিল্লায় এলেন হাব্বা নামে মালদ্বীপের এক তরুণী। জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেলের প্রেমে পড়ে বিয়ের পিঁড়িতে বসে এ দেশে এলেন ওই তরুণী।
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের বিয়ের দিন পূর্বশত্রুতার জেরে কোদাল দিয়ে বাবাকে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক জমির উদ্দীনকে আটক করেছে পুলিশ।
বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বর দীর্ঘদিনের প্রেমিক চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। আজ বৃহস্পতিবার সকালে বিয়ে করেন দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত এ জুটি।
প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন রাইয়ান কফম্যান নামে এক মার্কিন যুবক। গত রোববার (২৯ মে) প্রেমিকার নানা বাড়ি গাজীপুরে আসেন যুক্তরাষ্ট্রের মিশৌরী স্টেটের ক্যানসাস সিটির এই নাগরিক। শুধু তাই নয়; আসার পর ওই মুসলিম তরুণীকে বিয়েও করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে থাকতেই রাইহান ইসলাম গ্রহণ করেন।