বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩২তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ইউজিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বি
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলার আসামি এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৫ জনকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর মূল্যায়নে ৪৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪২তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার (৫ ডিসেম্বর) ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সব আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও-অডিও রেকর্ড অনলাইন থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। একসাথে দু’জনকে দেখার অপেক্ষায় প্রায় সকলেই। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন ভিক্যাট। শোনা যাচ্ছে, অতিথিদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। শুধু পাপারাৎজির নজর এড়ানোই কি লক্ষ্য নাকি অন্য কোনো কারণ রয়েছে? তা নিয়ে চলছে জোর চর্চা।
ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগ’ এনে এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ। তার জেরে নতুন করে নাগাল্যান্ডসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে আফস্পা প্রত্যাহারের দাবি জোরদার হলো।
ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় মাছ ধরার বড় ট্রলিং জাহাজের সাথে সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। কয়েক ঘণ্টা পর এক জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।
বীরের কণ্ঠে বীরগাঁথা সংরক্ষণ করা হবে এবং মুক্তিযোদ্ধারা কোথায় কিভাবে ও কার কথায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তা সংরক্ষণ করতে আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করা হবে।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি তোলার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বিভিন্ন সময় বন্দুক হামলায় নিহতদের স্বজনেরা এই ছবির প্রকাশে ওই কংগ্রেসম্যানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।